নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মঙ্গলবার-সাত সকালে নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে ঘাটের সিড়ি থেকে পরে মৃত্যু হয়েছে এক মহিলার৷ মঙ্গলবার সকালেই গভীর শোকের ছায়া নেমে আসলো নতুন বাজার সংলগ্ণ এলাকায়৷ জানা যায় সকালে পুকুরের জলে স্নান করতে নামার চেষ্টা করেছিলেন ৮০ বছরের এক বৃদ্ধা৷ বেকায়দায় পুকুরের জলে পড়ে মৃত্যু হয় ৮০ বছরের মমতা সাহা নামে মহিলার৷ ঘটনার বিবরণে জানা যায় নতুনবাজার সুকল সংলগ্ণ এলাকার বাসিন্দা মমতা সাহা রোজদিনের মত আজও সকাল ৮টা নাগাদ পুকুরে স্নান করতে যান৷ আধা ঘন্টা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসলে লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ লোকজনরা দীর্ঘক্ষণ যাবৎ না দেখে খুঁজতে থাকে৷ পরবর্তী সময়ে মৃতমহিলার নাতি এই পুকুরে গেলে মমতা সাহার মৃতদেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখতে পেয়ে তৎক্ষণাৎ পরিবারের সবাইকে ডাকতে থাকে৷ সাথে সাথে পরিবারের সকলে এসে মমতা সাহার মৃতদেহটি পুকুরের জল থেকে নিয়ে আসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুনবাজার সুকল সংলগ্ণ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

নতুনবাজারে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















