News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুনবাজারে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার
Image

নতুনবাজারে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মঙ্গলবার-সাত সকালে নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে  ঘাটের সিড়ি থেকে  পরে মৃত্যু হয়েছে এক  মহিলার৷ মঙ্গলবার সকালেই গভীর  শোকের ছায়া নেমে আসলো নতুন বাজার সংলগ্ণ এলাকায়৷ জানা যায় সকালে পুকুরের জলে স্নান করতে  নামার চেষ্টা করেছিলেন ৮০  বছরের এক বৃদ্ধা৷ বেকায়দায় পুকুরের জলে পড়ে মৃত্যু হয় ৮০ বছরের মমতা সাহা নামে মহিলার৷ ঘটনার বিবরণে জানা যায় নতুনবাজার সুকল সংলগ্ণ এলাকার বাসিন্দা মমতা সাহা রোজদিনের মত  আজও সকাল ৮টা নাগাদ পুকুরে স্নান করতে যান৷ আধা ঘন্টা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসলে লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷  লোকজনরা দীর্ঘক্ষণ যাবৎ না দেখে খুঁজতে থাকে৷ পরবর্তী সময়ে মৃতমহিলার নাতি এই পুকুরে গেলে মমতা সাহার মৃতদেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখতে পেয়ে তৎক্ষণাৎ পরিবারের  সবাইকে ডাকতে থাকে৷  সাথে সাথে পরিবারের সকলে এসে মমতা সাহার মৃতদেহটি  পুকুরের জল থেকে নিয়ে আসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুনবাজার সুকল সংলগ্ণ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top