News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মীর বাড়িতে হামলা, মারধরের প্রতিবাদে বিশালগড়ে সিপিএমের বিক্ষোভ মিছিল
Image

দলীয় কর্মীর বাড়িতে হামলা, মারধরের প্রতিবাদে বিশালগড়ে সিপিএমের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির সদস্য বিনয় ভূষণ নাথের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায়৷ এর বিরুদ্ধে মঙ্গলবার বিশালগড় বাজারে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বিশালগড় মহকুমার সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির অফিস দীর্ঘ সাড়ে চার বছর পর পুনরায় খোলা হয় সোমবার৷ দুর্বত্তরা রাতের অন্ধকারে সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির সদস্য বিনয় ভূষণ নাথের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় এবং বিনয় ভূষণ নাথকে মারধর করে বলে অভিযোগ৷ তার প্রতিবাদ জানিয়ে বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে অফিস টিলা থেকে সিপিএম কর্মীদেরকে নিয়ে বিশালগড় বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রীতম মজুমদার, গোপাল দেব, পোলস্ত চক্রবর্তী সহ অন্যান্য কর্মী সমর্থকরা৷ এদিন মিছিলটি বিশালগড় বাজার পরিক্রমা করে দলের নেতা পার্থ প্রতীম মজুমদার বলেন বিশালগড় সহ সারা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সমস্ত অংশের জনগণ এগিয়ে আসতে হবে৷ আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেন রাজ্যে সুশাসন চলছে, আর এটাই সুশাসনের নমুনা বলে কটাক্ষ করেন৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top