News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা মুক্তির লক্ষ্যে বিশালগড়ে সচেতনতামূলক ক্রীড়া
Image

নেশা মুক্তির লক্ষ্যে বিশালগড়ে সচেতনতামূলক ক্রীড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  রাজ্যের যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে৷ মঙ্গলবার বিশালগড় মহকুমা ভিত্তিক যুবকদের নেশা মুক্তি করার লক্ষ্যে বিশালগড় যুব বিষয়ক ক্রিড়া  দপ্তরের উদ্যোগে রাস্তারমাথা খেলার মাঠে কবাডি খেলার আয়োজন করা হয়৷  
প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন এলাকায় যুব সমাজকে নেশা থেকে দূরে করার জন্য যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলার আয়োজন করা হচ্ছে৷  ফুটবল,  ক্রিকেট , কবাডি , জোডুর ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে৷  তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় মহকুমা ভিত্তিক যুবকদের নেশা মুক্তি করার লক্ষ্যে বিশালগড় যুব বিষয়ক ক্রিড়া  দপ্তরের উদ্যোগে রাস্তারমাথা খেলার মাঠে কবাডি খেলার ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়৷  উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি  সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলা উত্তর যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, বিশালগড় যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক৷ খেলা শেষে জয়ীদের মধ্যে বিভিন্ন রকম পুরস্কার প্রদান করা হয়৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top