নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ রাজ্যের যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে৷ মঙ্গলবার বিশালগড় মহকুমা ভিত্তিক যুবকদের নেশা মুক্তি করার লক্ষ্যে বিশালগড় যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে রাস্তারমাথা খেলার মাঠে কবাডি খেলার আয়োজন করা হয়৷
প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন এলাকায় যুব সমাজকে নেশা থেকে দূরে করার জন্য যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলার আয়োজন করা হচ্ছে৷ ফুটবল, ক্রিকেট , কবাডি , জোডুর ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে৷ তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় মহকুমা ভিত্তিক যুবকদের নেশা মুক্তি করার লক্ষ্যে বিশালগড় যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে রাস্তারমাথা খেলার মাঠে কবাডি খেলার ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলা উত্তর যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, বিশালগড় যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক৷ খেলা শেষে জয়ীদের মধ্যে বিভিন্ন রকম পুরস্কার প্রদান করা হয়৷

নেশা মুক্তির লক্ষ্যে বিশালগড়ে সচেতনতামূলক ক্রীড়া
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















