News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কঠিন সংগ্রামের মধ্য দিয়ে রোজগার করতে হচ্ছে তেলিয়ামুড়ার পেডেল রিক্সা চালকদের
Image

কঠিন সংগ্রামের মধ্য দিয়ে রোজগার করতে হচ্ছে তেলিয়ামুড়ার পেডেল রিক্সা চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  বিবর্তনে  পেডেল চালিত রিক্সা বর্তমান বিজ্ঞান যুগে অতীত হয়ে যাচ্ছে ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে৷ বিজ্ঞান যুগকে ভর করে মানুষজন বর্তমান সমাজ ব্যবস্থার বাজারে নিয়ে এসেছে ব্যাটারি চালিত টমটম ই-রিস্কা৷  বাজারে হু হু করে ব্যাটারি চালিত টমটম ই-রিস্কা আসার ফলে পেডেল চালিত রিস্কার কদর কমেছে অনেকাংশে৷ তেলিয়ামুড়া শহরজুড়ে ৩০০ থেকে ৪০০ পেডেল চালিত রিকশা ছিল৷ কিন্তু ব্যাটারি চালিত টমটম রিস্কার দাপাদাপিতে তেলিয়ামুড়া শহরে বর্তমানে পেডেল চালিত রিস্কার সংখ্যা দাঁড়িয়েছ ৪৫ টি৷ দু একজন পেডেল চালিত রিস্কার চালকের সাথে কথা বলে জানা গেল পূর্বে তারা রিস্কা চালিয়ে পরিবারের ভরণ পোষণ থেকে সন্তান সন্ততিদের খুব ভালোভাবে শিক্ষিত করতে পারছিলেন৷ কিন্তু বর্তমানে পরিবেশ পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে৷ বর্তমানে পেডেল চালিত রিক্সা চালকরা নিত্যদিন রিক্সা চালিয়ে টাকাও উপার্জন করতে পারে না৷ কেননা বাজারে আসা যাত্রী সাধারণ ব্যাটারি চালিত টমটম ই-রিক্সা চড়েই যাতায়াত করছেন৷ ওই সব যাত্রীরা পেডেল চালিত রিক্সায় উঠতে নারাজ৷ কারণ এতে সময়ের অপচয় হয়৷ এই অবস্থায় একপ্রকার রোজগার হারিয়ে পেডেল চালিত রিক্সার চালকরা ভেবে পারছে না আগামী দিনে তাদের সংসারে ভরণপোষণ কিভাবে চলবে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top