News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল বোম্বে হাইকোর্টে
Image

অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল বোম্বে হাইকোর্টে

মুম্বই, ২৯ নভেম্বর (হি. স.) : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দায়ের করা ১০০ কোটি টাকার তোলাবাজির মামলায় মঙ্গলবার বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখের দায়ের করা জামিন আবেদনের শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

সিবিআই আদালতের কাছে সময় চেয়েছিল কারণ সহকারী সলিসিটর জেনারেল অনিল সিং অসুস্থতার কারণে এদিন আদালতে উপস্থিত ছিলেন না। একটি বিশেষ সিবিআই আদালত গত ২১ অক্টোবর দেশমুখের জামিনের আবেদন খারিজ করে।এরপর মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ২৬ অক্টোবর এই মামলায় জামিনের জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন।
এর আগে, অনিল দেশমুখের জামিনের আবেদন খারিজ করে সিবিআই আদালত বলেছিল, এই মামলায় জামিন আবেদনের শুনানির সময় সিবিআই সাক্ষী শচীন ওয়াজের জবানবন্দি রেকর্ড করেছে। তার বিরুদ্ধে মুম্বইয়ের বার মালিকদের কাছ থেকে প্রতি মাসে অবৈধভাবে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে বলা হয়েছিল বলে অভিযোগ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top