News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ একদিনের ত্রিপুরা সফরে সস্ত্রীক আসছেন উপরাষ্ট্রপতি, পূজা দেবেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে
Image

আজ একদিনের ত্রিপুরা সফরে সস্ত্রীক আসছেন উপরাষ্ট্রপতি, পূজা দেবেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে

আগরতলা, ২৯ নভেম্বর (হি. স.) : একদিনের ত্রিপুরা সফরে আজ আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সস্ত্রীক তিনি ত্রিপুরা সফর করবেন এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন। এছাড়া আজ তিনি মহারাজা বীর বিক্রম কলেজে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। আজ প্রথমবারের জন্য তিনি ত্রিপুরা সফরে আসছেন। এদিন দুপুরেই তিনি ফিরে যাবেন।

বায়ু সেনার বিশেষ বিমানে স্ত্রী সুদেশ ধনকরকে সাথে নিয়ে আজ ত্রিপুরায় আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সকাল ১০টা বেজে ২০ মিনিটে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে তাঁর বিমান অবতরণ করবে। সেখানে তাঁকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উষ্ণ অভ্যর্থনা জানাবেন। বিমান বন্দরে সকলের সাথে পরিচয় পর্ব সেরে তিনি বায়ু সেনার বিশেষ হেলিকপ্টারে উদয়পুর যাবেন। উদয়পুরে উপরাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে এলাহি আয়োজন করা হয়েছে। সেখানে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন।

উদয়পুর থেকে ফিরে এসে উপরাষ্ট্রপতি মহারাজা বীর বিক্রম কলেজে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। কলেজের রবীন্দ্র হলে “ত্রিপুরার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য’’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। ওই অনুষ্ঠানে শেষে রাজভবনে দুপুরের আহার সেরে তিনি ফিরে যাবেন। রাজভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। তাঁর এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উপরাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে ত্রিপুরার কৃষ্টি ও সংস্কৃতিকে জড়িয়ে সমস্ত আয়োজন করা হয়েছে।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top