News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘দিদি ভেবেছিলেন, পার্থকে বলি দিয়ে, ভাইপোকে বাঁচিয়ে দেবেন’ : সুকান্ত
Image

‘দিদি ভেবেছিলেন, পার্থকে বলি দিয়ে, ভাইপোকে বাঁচিয়ে দেবেন’ : সুকান্ত

কলকাতা,২৮ নভেম্বর (হি . স.): রাজ্য বনাম কেন্দ্র তরজা তুঙ্গে । এরই মাঝে রাজ্য সরকারকে একহাত বিজেপি নেতা সুকান্ত মজুমদারের । সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ”ভাইপোকে বাঁচিয়ে দেবেন” মন্তব্য সুকান্ত মজুমদারের ।

‘পঞ্চায়েত ভোটে তৃণমূলই জিতবে’, পার্থ চট্টোপাধ্য়ায়ের দাবি নিয়ে ইতিমধ্যেই পারদ চড়ল রাজনৈতিক মহলে। আলিপুর আদালতে নিয়ে আসার সময় এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদার বলেন, দিদি তো ওনাকে বাঁচাবেন না। কারণ দিদি ভেবেছিলেন, পার্থকে বলি দিয়ে, ভাইপোকে বাঁচিয়ে দেবেন। বলি তো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে ! ওনার ভরসা রাখার ইচ্ছে হয়েছে, ভরসা রাখুন, কোনও অসুবিধা নেই। বাঁচাবে কিনা দেখুন !

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আরও বলেন,”এরকম যত নিয়োগ রয়েছে, কোটাতে ঢোকা, এবং আদৌ এই কোটা বৈধ কিনা, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত । ১ লক্ষ ২১ হাজার র‌্যাঙ্ক করে কে আরজি করে ভর্তি হতে পারে ? আমরা আরটিআই করেছি, সেখানে আরজি কর কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে, শান্তনু সেনের মেয়ে সুবর্ণ বনিক সমাজ কোটাতে ভর্তি হয়েছেন । একজন সাংসদ মাসে ১ লক্ষ টাকা করে বেতন পান । মিথ্যা তথ্য, তাঁর মেয়ে বলছে ৩ লক্ষ, তিনি বলছেন ৭ লক্ষ । কেউই সত্যি কথা বলছেন না ” ।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top