News Flash

  • Home
  • দিনের খবর
  • বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে পছন্দের গন্তব্য ভারত : উপ-রাষ্ট্রপতি
Image

বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে পছন্দের গন্তব্য ভারত : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে পছন্দের গন্তব্য ভারত। সোমবার জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

এদিন উপ-রাষ্ট্রপতি বলেছেন, ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের বিনিয়োগ ও সুযোগের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। এদিন জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, ভারত ক্রমবর্ধমান এগিয়ে চলেছে, যা আগে কখনও হয়নি। ভারতের উত্থান অপ্রতিরোধ্য, এবং আমরা বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সুযোগের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছি।
উপ-রাষ্ট্রপতি আরও যোগ করেছেন, সম্প্রতি ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। উপ-রাষ্ট্রপতি আরও আস্থা প্রকাশ করেছেন, এই দশকের শেষ নাগাদ ভারত বিশ্ব দিগন্তে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top