News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভানোর চেষ্টায় দমকলের ২৭টি ইঞ্জিন
Image

দিল্লিতে জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভানোর চেষ্টায় দমকলের ২৭টি ইঞ্জিন

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে। সোমবার দিল্লির লরেন্স রোড ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে ফ্যাক্টরিটি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন। পরে আরও ২০টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। দমকল কর্মীরা ওই ফ্যাক্টরির আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top