News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-শ্রীনগর হাইওয়ে থেকে খাদে পড়ল গাড়ি, প্রাণ হারালেন এক মহিলা-সহ ৪ জন
Image

জম্মু-শ্রীনগর হাইওয়ে থেকে খাদে পড়ল গাড়ি, প্রাণ হারালেন এক মহিলা-সহ ৪ জন

বানিহাল, ২৮ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বানিহালের চাম্পারি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, চালক-সহ ৪ জন একটি গাড়িতে সাঙ্গলদান থেকে জম্মু যাচ্ছিলেন, সেই সময় চাম্পারির প্রেম মন্দিরের কাছে খাদে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার পরই চলে উদ্ধারকাজ, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দু’জনকে আহত অবস্থায় উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-মুফতি জামাল ডিন, তাঁর স্ত্রী হাজিরা বেগম ও ছেলে মুফতি আব্দুল হামিদ। তাদিল নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top