News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীকে ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক
Image

প্রধানমন্ত্রীকে ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

লখনউ (উত্তরপ্রদেশ), ২৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে আমন সাক্সেনা নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। এই ঘটনায় গুজরাটের এক তরুণী ও এক যুবকের নামও সামনে এসেছে। গুজরাট এটিএসও তাদের খুঁজছে। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আমনকে সঙ্গে নিয়ে যায় গুজরাট এটিএস।

বাদাঁউ পুলিশ জানিয়েছে, গুজরাটের এটিএস ইন্সপেক্টর ভিএন বাঘেলা দল স্থানীয় পুলিশের সহায়তায় আদর্শ নগর থেকে গ্রেফতার করা হয় আমান সাক্সেনাকে। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর দফতরের আইডিতে ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হয়েছিল।

স্থানীয় পুলিশ বলছে, আমান সাক্সেনা কিছুদিন আগে বেরেলির রাজর্ষি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, কিন্তু তা অসম্পূর্ণ। কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top