News Flash

Image

আলগাপুর থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত

হাইলাকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট । শনিবার হাইলাকান্দি জেলার আলগাপুর পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ২১ টি প্যাকেটে ৪২০০ ইয়াবা ট্যাবলেট । যার আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা হবে ।

জানা গেছে যে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে আজ শনিবার আলগাপুর পুলিশ আলগাপুরের কাপনারপার এলাকা থেকে জব্দ করেন এই বৃহৎ পরিমাণের মাদক সামগ্রীগুলি । সঙ্গে গ্রেফতার করা হয় মোটর সাইকেল করে নিয়ে নিয়ে আসা আলতাফ হুসেন চৌধুরী নামের মাদক সরবরাহকারীকে । বাজেয়াপ্ত করা হয়েছে মাদক সরবরাহে ব্যবহার করা মোটর সাইকেলটি ।

পুলিশের হাতে ধৃত মাদক সরবরাহকারী আলতাফ হুসেন চৌধুরীর মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং মোবাইলের সূত্র ধরে মাদক ব্যবসার সঙ্গে আর কে বা কাহারা জড়িত রয়েছেন সেই বিষয়ে আলগাপুর পুলিশ তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে ।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top