News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩৮৯; ভারতে সক্রিয় কোভিড-রোগী ৫,৩৯৫, মৃত্যু আরও ৪ জনের
Image

দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩৮৯; ভারতে সক্রিয় কোভিড-রোগী ৫,৩৯৫, মৃত্যু আরও ৪ জনের

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের অনেকটাই একটু বেড়েছে, নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন, যা আগের দিনের তুলনায় বেশি। শুক্রবার সারা দিনে ভারতে ৪ জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন ও মৃত্যু হয়েছে ৪ জনের। ভারত মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭১,২১৯।

বিগত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুর পর শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৬০৮ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫ হাজার ৩৯৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭১ হাজার ২৯১ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯০-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৫,২১৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Releated Posts

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেধা, জনসেবা ও নৈতিক দৃঢ়তার প্রতীক: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top