News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রবীণ নাগরিক ও সমাজে পিছিয়েপড়া অংশের মানুষের কল্যাণে কেন্দ্রীয় প্রকল্পগুলি যথাযথভাবে রূপায়ণ করা হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

প্রবীণ নাগরিক ও সমাজে পিছিয়েপড়া অংশের মানুষের কল্যাণে কেন্দ্রীয় প্রকল্পগুলি যথাযথভাবে রূপায়ণ করা হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ আগরতলার হোটেল পোলো টাওয়ারে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু’দিনের আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন৷ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের আইন, নিয়মাবলী ও প্রকল্প বাস্তবায়নের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে৷ রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরা সহ লাদাখ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমালচল প্রদেশ, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যাণ্ড, মিজোরাম, মণিপুর রাজ্যগুলির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷ 

কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা বলেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের আইন, নিয়মাবলী সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উপর দু’দিনব্যাপী কর্মশালার আয়োজন রাজ্যের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ৷ রাজ্য সরকারও রাজ্যের তপশিলি জাতি, অন্যান্য পশ্চাদপদ জাতি ও প্রবীণ নাগরিকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো যথাযথভাবে রূপায়ণ করছে৷ মুখ্যমন্ত্রী তথ্য সহ বলেন, রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে ’ইমপ্লিমেন্টেশন অব মেন্টেনেন্স এণ্ড ওয়েলফেয়ার অব পেরেন্ট এণ্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট’-২০০৭ রাজ্যে ২০০৮ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে৷ রাজ্যের ৮টি জেলা ও ২৩টি মহকুমায় এই আইন কার্যকর রয়েছে৷ অবহেলিত বয়স্ক নাগরিকদের আশ্রয়ের জন্য রাজ্যে ৪টি বৃদ্ধাশ্রম রয়েছে৷ সেগুলো হল মহাত্মা গান্ধী মেমোরিয়্যাল ব’দ্ধাশ্রম যা সরকার পরিচালিত এবং এন জি ও পরিচালিত আপনাঘর ওল্ড এইজ হোম, অভয়াশ্রম ওল্ড এইজ হোম এবং প্রান্তিক ওল্ড এইজ হোম৷
কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন, ’ইন্টেগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন প্রকল্পের সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০’র অধীনে নথিবদ্ধ রাজ্যের বিভিন্ন এজেন্সি ও এন জি ও-দের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে৷ রাজ্যের ৩টি এন জি ও পরিচালিত বৃদ্ধাশ্রমও এই প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছে৷ তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার ’দ্যা ট্রান্সজেণ্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস অ্যাক্ট) ২০১৯ এণ্ড দ্যা ট্রান্সজেণ্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস) রুলস, ২০২০’ প্রণয়ন করেছে৷ রাজ্যেও এই আইনের মাধ্যমে তৃতীয় লিঙ্গদের প্রতি বৈষম্য দূরীকরণ, পরিচয় স্বীকৃতি, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প রূপায়ণ এবং তৃতীয় লিঙ্গদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার মাদক ব্যবহার রোধে শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে৷ নেশার হাত থেকে যুব সম্পদায়কে রক্ষার জন্য ত’ণমূল স্তর পর্যন্ত সচেতনতামুলক প্রচারাভিযান চালানো হচ্ছে৷ এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, ক্রীড়া দপ্তর সহ অন্যান্য দপ্তরও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে৷
কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তপশিলি জাতিভুক্ত জনগণের আর্থিক ও সামাজিক মানোন্নয়নে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ মুখ্যমন্ত্রী তথ্য সহ বলেন, রাজ্যের তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের ৩৬টি হোস্টেলের সংস্কার বাবদ ৪১২.১৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷ ড্রপ আউট হাস করতে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের অন্তর্ভক্তি নিশ্চিত করতে ৩২ হাজার ৩২৯ জন শিক্ষার্থীকে প্রি-মেট্রিক স্কলারশিপ হিসেবে ১৭০.০৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ, উদ্যান পালন, কৃষি ও প্রাণী পালন ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রোজগারের লক্ষ্যে ৫৭ হাজার ৩১৯ জন সুুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ তপশিলি জাতি অধ্যষিত গ্রামগুলিতে সোলার লাইট বসানো, কমিউনিটি হল নির্মাণ, রাস্তা, পানীয়জল সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে ১৩৯৬.০২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷ ২ হাজার ৯০৪ জন তপশিলি জাতিভুক্ত বেকারকে স্কীল ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এরজন্য ৬৪৬.৯৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় নির্বাচিত ৩০টি গ্রামে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানীয়জল ইত্যাদি ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে ১৩৮৭.৪৩ লক্ষ টাকা রাজ্য সরকার ব্যয় করেছে৷৬৭ হাজার ২৫৭ জন ছাত্রছাত্রীকে ১৩৩৫৫.৮৭ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে৷ বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনায় রাজ্যে ৫টি ছাত্রাবাস নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন প্রদান করেছে৷ এছাড়াও ক্ষুদ্র ব্যবসা, মৎস্য, পরিবহণ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জন্য ৪ হাজার ১৬১ জনকে ভর্তুকীতে ঋণ প্রদান করা হয়েছে৷
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের যে সমস্ত প্রকল্প রয়েছে তার সুুফল সমাজের অন্তিম ব্যক্তির নিকট পৌঁছে দিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ অনগ্রসর জাতি ও অন্যান্য পশ্চাদপদ জাতির শিক্ষা ও আর্থিক মানোন্নয়নে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোকে আরও কিভাবে কার্যকর করা যেতে পারে তা এই কর্মশালায় আলোচনা করা হবে৷ যে রাজ্যগুলি অনগ্রসর জাতি ও অন্যান্য পশ্চাদপদ জাতির কল্যাণে ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো রূপায়ণে ভালো কাজ করছে তা তারা এই কর্মশালায় তুলে ধরবে৷ ফলে ত্রিপুরা রাজ্যও এ বিষয়ে উপকৃত হতে পারবে৷ তিনি বলেন, অনগ্রসর জাতি ছাত্রছাত্রীদের স্টাইপেণ্ড যথা সময়ে পৌঁছানোর উপর সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এক্ষেত্রে বিভিন্ন রাজ্যগুলোকেও এই কাজটি সময়ের মধ্যে কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করতে হবে৷ পাশাপাশি প্রবীণ নাগরিকদের জীবন কিভাবে আরও সুুগম্য ও সহজ করা যায় সে বিষয়েও কর্মশালায় আলোচনা করা হবে৷ এছাড়াও প্রধানমন্ত্রী কৌশল বিকাশের মাধ্যমে অনগ্রসর জাতি ও অন্যান্য পশ্চাদপদ জাতিভুক্ত জনগণকে রোজগারের সুুযোগ স’ষ্টি ব’দ্ধির লক্ষ্যে কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন সে বিষয়েও কর্মশালায় আলোচনা করা হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সচিব অঞ্জলি ভাবরা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, অন্যান্য পশ্চাদপদ কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিহারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সন্তোষ কুমার সুুমন এবং রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা৷

Releated Posts

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

শুধুমাত্র বিরোধিতা করার মানসিকতা নিয়ে দেশের বিরোধী দলগুলো সরকারের সব জনকল্যাণমূলক সিদ্ধান্তের বিরোধিতা করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ এপ্রিল: শুধুমাত্র বিরোধিতা করার মানসিকতা নিয়ে দেশের বিরোধী দলগুলো সরকারের সব জনকল্যাণমূলক সিদ্ধান্তের বিরোধিতা করছে। নারী…

ByByNews Desk Apr 30, 2026

কেন্দ্রীয় সরকার মা-বোন ও কণ্যাদের কল্যাণ, উন্নয়ন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের কল্যাণে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। সংসদে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top