News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ জীবনশৈলী গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ জীবনশৈলী গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ নেতাজী সুুভাষ বিদ্যানিকেতন রাজ্যের অন্যতম অভিজাত বিদ্যালয় হিসেবে পরিচিত৷ বহু ক’তী ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পাশ করে দেশ বিদেশের নানা জায়গায় প্রতিষ্ঠিত৷ আগরতলার নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, প্রকৃত অর্থে ছাত্র জীবন হচ্ছে নিজেদেরকে গড়ে তোলার মূল্যবান সময়৷ মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের সমাজে শ্রদ্ধার সাথে মরণ করা হয়৷ ছাত্রছাত্রীদের শিক্ষকদের প্রতি যথার্থ সম্মান জানানোর পাশাপাশি তাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় বলেন যাদের কাছে জ্ঞান রয়েছে তাদেরকেই আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণে এগিয়ে আসতে হবে৷ তাই ছাত্রছাত্রীদের ছাত্র জীবনের সময় থেকেই জ্ঞান আহরণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের শুধু বই পোকা হলেই চলবে না, অল রাউণ্ডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে৷ তাই পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের অল রাউণ্ডার হওয়ার জন্য খেলাধুলা, যোগাভ্যাস এবং শৃঙ্খলাপরায়ণ জীবনশৈলী গড়ে তুলতে হবে৷ কারণ খেলাধুলা, যোগাভ্যাস মন ও মস্তিষ্কের চেতনা ও সক্ষমতা বাড়ায়৷ মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি যেসব মনীষীরা দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন তাদের সম্পর্কে জানার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার গুণগত শিক্ষার মানোন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ স্বাগত বক্তব্য রাখেন নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সম্পাদক তপন চক্রবর্তী৷ অনুষ্ঠানে বার্ষিক বিবরণী পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দিব্যেন্দ বিকাশ সেন৷ অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে যেসব ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন সহ এক মনো’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী নেতাজী সুুভাষ চন্দ্র বসুুর আবক্ষ মূর্তির প্রতিকৃতিতে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top