News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট আম্পায়ারদের বেসিক কোর্স ও পরীক্ষা
Image

ক্রিকেট আম্পায়ারদের বেসিক কোর্স ও পরীক্ষা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। ক্রিকেট আম্পায়ারদের নিয়ে বৃহৎ আয়তনের এক বেসিক ক্যাম্পের আয়োজন করেছে টিসিএ। আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আগরতলা, শান্তিরবাজার এবং কৈলাশহরে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স কাম এক্সামিনেশন- এর ব্যবস্থা করেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বিসিসিআই-এর তিনজন সিনিয়র আম্পায়ার এডুকেটর আনা হচ্ছে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স-এ আলোচনার জন্য। তারা হলেন মুম্বাইয়ের মদন মোহন আর সিং, নাগপুরের ভূপিন্দর সিং ভাট্টি ও কলকাতার ফ্র্যান্সিস গোমস। বেসিক লেবেল আম্পায়ারিং কোর্স এর মাধ্যমে আম্পায়ারদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করা হবে এবং ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়ার ব্যবস্থা করা  হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের রেজিস্ট্রিকৃত ১০১ জন আম্পায়ারের নাম প্রকাশ করা হয়েছে। তবে তাদের মধ্যে যারা অংশগ্রহণে ইচ্ছুক তাদের অবশ্যই টিসিএ-র আম্পায়ার্স কমিটির হোয়াটসঅ্যাপে গ্রুপে আগামীকাল বিকেল তিনটার মধ্যে সম্মতি জানানোর আহ্বান রাখা হয়েছে। টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ১০১ জন রেজিস্ট্রিকৃত আম্পায়ারের নামও ঘোষণা করেছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top