News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতন্ত্র ঠিক রাখতে হলে কারো উপর হামলা হওয়া উচিত নয় ঃ মুখ্যমন্ত্রী
Image

গণতন্ত্র ঠিক রাখতে হলে কারো উপর হামলা হওয়া উচিত নয় ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ গণতন্ত্রে সন্ত্রাসের কোন স্থান নেই৷ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ বিরোধী দলগুলির পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে৷ গণতন্ত্রে এইটা কাম্য নয়৷ গণতন্ত্রে সকলের অধিকার রয়েছে৷ গণতন্ত্র ঠিক রাখতে হলে কারো উপর হামলা হওয়া উচিত নয়৷ রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ পুলিশ স্বাধীন ভাবে কাজ করছে৷ যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলেন সন্ত্রাস করে কোন লাভ হবে না৷ ২৫ বছর রাজ্যের মানুষ সন্ত্রাস দেখেছে৷ সন্ত্রাস করতে করতে তারা চলে গেছে৷ মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন ২৫ বছরের সংসৃকতি একদিনে শেষ হয়ে যাবে এমন নয়৷ সরকার চেষ্টা করছে ২৫ বছরের সংসৃকতিকে সমাপ্ত করতে৷ মানুষ শান্তি সম্প্রীতি চায়৷ সেই দিশায় সরকার কাজ করছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top