News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব
Image

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  আগে সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় গুলির অনেক সমস্যা ছিল৷ রুলসের পরিবর্তন করে সেই সকল সমস্যার সমাধান করা হয়েছে৷ শুক্রবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বার্ষিক পুরুস্কার বিতরণী উৎসবে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
শুক্রবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরুস্কার বিতরণী উৎসব-২০২২৷ প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে পূর্বে অনেক সমস্যা ছিল৷ সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে রুলসের পরিবর্তন করে সকল সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে৷ অনেকগুলি পরিবর্তন আনা হয়েছে৷ শিক্ষার গুনগত মান যেন উন্নত হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সহ অন্যান্যরা৷ এইদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ এইদিনে বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top