News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের ষড়যন্ত্রে প্রাণ গেল ফিজিওথেরাপিস্ট
Image

শিক্ষকের ষড়যন্ত্রে প্রাণ গেল ফিজিওথেরাপিস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ শিক্ষকের ষড়যন্ত্রে আত্মহত্যা ছাত্রের৷ বিক্ষোভ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সে৷ মৃত ছাত্রের নাম অভিষেক সেন৷ বহু স্বপ্ণ নিয়ে অভিষেক দক্ষিণ জেলা থেকে আগরতলা পাড়ি দিয়েছিল ফিজিওথেরাপিস্ট হবে বলে৷ কিন্তু কলেজের এক শিক্ষকের ষড়যন্ত্রে ভেঙে গেল তরতাজা যুবকের স্বপ্ণ৷ কান্নায় ভেঙে পড়ল ছেলেকে নিয়ে স্বপ্ণ দেখা মা বাবা৷ এই ঘটনাটি সংঘটিত হয়েছে শান্তির বাজারে যুবক অভিষেক সেনের সাথে৷ অভিষেক সেন ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সের ফিজিওথেরাপিস্টের ছাত্র ছিল৷ অভিষেক কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে ২০২১ সালে কলেজেরই এক শিক্ষক সৌম্য ভট্টাচার্যী খালি কক্ষে নিয়ে গলায় চেপে ধরে৷ বিষয়টি প্রতিবাদ জানালে তাকে সেই বছর ফেল করে দেন সেই শিক্ষক বলে অভিযোগ মৃত ছাত্র অভিষেকের মা-বাবার৷ তারপর অভিষেককে তার মা-বাবা বিলোনিয়া কলেজে নিয়ে ভর্তি করায়৷ চলতি বছর পুনরায় সেমিস্টারের সেশন শুরু হওয়ার আগে কলেজ কর্তৃপক্ষ ছাত্র অভিষেককে পুনরায় কলেজে ডেকে এনে ভর্তি হতে বাধ্য করে৷ কিন্তু গত একমাস আগে পুনরায় অভিযুক্ত শিক্ষক সৌম্য ভট্টাচার্যী অভিষেকের মা-বাবাকে কলেজে ডেকে নিয়ে জানান অভিষেক আগের মতো থাকলে, তার সাথে আগের মতো করবেন৷ ২৩ নভেম্বর যখন ফলাফল বের হয় তখন পুনরায় অভিষেক ফেল করে৷ ফলে গত দুদিন ধরে তার মন ছিল অত্যন্ত খারাপ৷ তার মা-বাবাকে ফোন করে জানিয়েছিল ফেল করতে পারে না সে৷ আবারো তাকে অভিযুক্ত শিক্ষক পরিকল্পিতভাবে পাশ করতে দেয়নি৷ সে হাঁপানিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন৷ শুক্রবার সকাল থেকে তার পরিবারের লোকজনেরা তাকে ফোন করে কোন সাড়া পায়নি৷ পরবর্তী সময় বাড়ির মালিকের কাছে ফোন করে জানতে পায় তার ঘরের দরজা জানালা সব বন্ধ রয়েছে৷ এ কথা জানতে পেরে অভিষেকের মা বাবা সহ আত্মীয় পরিজন শান্তির বাজার থেকে ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখে তাদের স্বপ্ণ দেখা ছেলেটি আত্মহত্যা পথ বেছে নিয়েছে৷ কান্নায় ভেঙে পড়ে ছেলেকে নিয়ে স্বপ্ণ দেখা মা-বাবা৷ আত্মীয় পরিজনেরা কলেজে গিয়ে বিক্ষোভ দেখায়, কোন জবাব দিতে পারল না কলেজ কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ অসহায় মা বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত দাবি জানান৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top