ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। দেশের জাতীয় খেলা হকি বলে কথা। দেরিতে হলেও ত্রিপুরার বোধোদয় হয়েছে বলা চলে। রাজ্য ক্রীড়ার মানচিত্রে আরও একটা মাইল ফলকের শিলান্যাস হতে যাচ্ছে আগামীকাল। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক টার্ফ হকি গ্রাউন্ডের শিলান্যাস হতে যাচ্ছে আগামীকাল। বিকেল তিনটায় অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ অতিথি মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিমি মজুমদার, সম্মানিত অতিথি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমূখ উপস্থিত থেকে এর শিলান্যাস করবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। ক্রীড়াপ্রেমী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সিন্থেটিক টার্ফ হকি গ্রাউন্ডের শিলান্যাস
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















