News Flash

  • Home
  • বিদেশ
  • ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৭১
Image

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৭১

জাকার্তা, ২৪ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১-এ পৌঁছেছে। বিপুল সংখ্যক মৃত্যুর মধ্যেই বুধবার ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬ বছরের একটি শিশুকে। এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

গত সোমবার দুপুরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৭১ জনের মৃত্যু হয়েছে। আহত এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রচুর। অন্য দিকে, রাস্তাঘাট ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে দুর্গতদের উদ্ধার করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি প্রশাসন। এই কারণেই অনেককে খুঁজে পাওয়াও সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top