News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বটতলা বাজারে উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বন্ধ ডেকে পিছু হটলেন
Image

বটতলা বাজারে উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বন্ধ ডেকে পিছু হটলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বটতলা বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল৷ বুলডোজার দিয়ে বাজারে দোকানপাট ভাঙার তীব্র প্রতিবাদ জানান বটতলার ব্যবসায়ী কমিটি৷ বুধবার ব্যবসায়ী কমিটি পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বাজার কমিটি ২৪ ঘন্টার বাজার বনধের ডাকে দিয়েছে৷ পরবর্তী সময়ে ব্যবসায়ীর কমিটির এক দল মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎকারে মিলিত হয় এবং আলোচনার মাধ্যমে বন্ধ প্রত্যাহার করে নেয়৷
প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালে রাজধানীর আগরতলা শহরের বটতলা বাজারে ও রাস্তার আশপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছিল পুর নিগমের  টাক্স ফোর্স৷ বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনি গজিয়ে ওঠা হকারদের দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল৷ এদিন বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ ফুটপাত দখল করে যারা বেআইনি ভাবে  ব্যবসা করছে এবং বাজারের ভিতর গড়ে উঠা বেআইনি নেশার ঠেক গুলি ভেঙে দেয় পুর নিগম৷ এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে৷
আগরতলার মেয়র দীপক মজুমদার নিজে দাড়িয়ে থেকে এই অভিযান চালিয়েছেন৷সাংবাদিকের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানিয়েছেন, বেআইনি পার্কিং ও দোকানের বাইরে সামগ্রী রেখে ব্যবসা করা বন্ধ করার জন্য দুদিন ধরে বটতলা এলাকায় মাইকিং করা হয়৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি৷ সে কারণেই মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে আগরতলা পুর নিগমের  টাক্স ফোর্স৷ আগরতলা শহর এলাকায় যানজট মুক্ত করার লক্ষ্যে এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মেয়র৷বাজার কমিটিকে  উসকে দিয়ে ভোটের মুখে সিপিএম ও কংগ্রেস এটাকে ইস্যু করতে চাইছে বলে জানিয়েছেন৷
বুধবার বটতলা বাজারে পুর নিগম কর্তৃক অবৈধ উচ্ছেদ প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী সমিতি৷এদিন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংঘটিত করে পাশাপাশি  ২৪ ঘণ্টার  জন্য বাজার বনধের  ডাক দিয়েছেন৷ আগামী দিনে বটতলা বাজারের ব্যবসায়ীদপর সাথে কথা না বলে এমন  কোনো হস্তক্ষেপ হবে না তার আশ্বাস না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল কাযত থাকবে৷ পরবর্তী সময়ে আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদারের সাথে বাজার কমিটি সাক্ষাৎকারে মিলিত হন৷ পুর নিগমে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন৷ এই আশ্বাসের ভিত্তিতে বাজার কমিটি ২৪ ঘন্টার বন্ধ  প্রত্যাহার করে নেয়৷
এদিকে, বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে কতিপয় অসাধু ব্যবসায়ীদের৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান বটতলা বাজারে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে মদের ঠেক চলত৷ এগুলি রাজ্যের মানুষ অবগত ছিল৷ এই অবৈধ মদের ঠেকগুলি পুর নিগম আরক্ষা প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দেয়৷ তিনি আরও জানান, স্থানীয় ক্লাব কর্তাদের সাথে ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়েছে এই অবৈধ মদের ঠেকগুলি নিয়ে৷ কিন্তু এই অবৈধ ব্যবসা বন্ধের উদ্যোগ নেই৷ তাই নিগম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে৷  পাশাপাশি যারা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করত এবং পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটাত তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ জয়নগর মধ্য এলাকায় বর্ষায় জল জমে যায়৷ তার জন্য একটি ড্রেইন নির্মাণ আবশ্যক৷
 কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে জায়গা দখল করে রাখায় এই কাজ ব্যহত হচ্ছিল৷ আগামী বর্ষার আগে ড্রেইন নির্মাণ করা হবে৷ এতে খুশী জয়নগরবাসী৷ কিছু অসাধূ ব্যবসায়ী বাদে সকলে খুশি৷ সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার ও পুর নিগম৷ এই মদের ঠেক ভাঙ্গার পর বিরোধী দলনেতা তাদের পক্ষ নিলেন৷ যারা এভাবে নেশার ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোন কথা না বলে তাদের পক্ষ নিলেন তিনি৷  যে সমস্ত বাজার গুলিতে এই ধরনের অবৈধ নেশার ঠেক চলছে সেগুলি বন্ধ করার জন্য বাজার সমিতি উদ্যোগ না নিলে কড়া পদক্ষেপ নেবে পুর নিগম ও আরক্ষা প্রশাসন৷ সরকার ও পুর নিগম স্বচ্ছ ভাবে কাজ করছে বলে স্পষ্ট জানান তিনি৷

Releated Posts

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top