News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএ-এর দাবিতে বিধানসভা অভিযান, ৪৪ জন গ্রেফতার, জামিন অযোগ্য ধারায় মামলা
Image

ডিএ-এর দাবিতে বিধানসভা অভিযান, ৪৪ জন গ্রেফতার, জামিন অযোগ্য ধারায় মামলা

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : ডিএ আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তুলেছিলেন। তবে সে অভিযোগ খারিজ করল পুলিশ। উর্দিধারীদের উপরেই হামলা করা হয়েছে বলেই জানাল লালবাজার। এই ঘটনায় ধৃত ৪৪ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের আরও দাবি, হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি, একজন মহিলা পুলিশ কনস্টেবল-সহ মোট চারজন পুলিশকর্মী ডিএ আন্দোলনকারীদের হামলায় গুরুতর জখম হয়েছেন।

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা পথে নামেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা। তবে তাঁদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ধস্তাধস্তিও শুরু হয়। মুহূর্তের মধ্যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সরকারি কর্মীরা। কার্যত দৌড়ে বিধানসভার সামনে পৌঁছন তাঁরা। সেখানে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। আরও একবার পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়। কলকাতা পুলিশের ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আন্দোলনকারীদের দাবি, টেনেহিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়। আন্দোলনকারীদের পুলিশ ঘুষি মারে বলেও অভিযোগ।

তবে পুলিশের তরফে সে অভিযোগ খারিজ করে দেওয়া হয়। পরিবর্তে পুলিশের উপরেই ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। তাঁদের হামলায় চারজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলেই দাবি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top