News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্যানিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

ক্যানিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

ক্যানিং, ২৩ নভেম্বর (হি. স.) : বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুচন্দন কয়াল(১৮)। ক্যানিংয়ের মরাহলদি গ্রামের ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিএ প্রথম বর্ষের ছাত্র সুচন্দন কাঠের আসবাব তৈরির কাজ শিখছিলেন। এক মিস্ত্রীর সাথে সহযোগীর কাজ করতে গেছিলেন এদিন। সেখানেই যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও পরিবারের লোকের দাবি ঘটনা ঘটার সাথে সাথে হাসপাতালে নিয়ে এলে এই মৃত্যু এড়ানো যেতো। ঘটনার অনেক পড়ে সুচন্দনকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে

Releated Posts

ঝাড়খণ্ডে এনকাউন্টারে নিহত ৪ মাওবাদী, ১৫ লক্ষ টাকার পুরস্কারপ্রাপ্ত কমান্ডারও খতম

রাঁচি, ১৭ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন কুখ্যাত মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১৫ লক্ষ…

ByByNews Desk Apr 17, 2026

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা

কলকাতা, ১৭ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতে…

ByByNews Desk Apr 17, 2026

৪৮ ঘণ্টায় ‘ঠক-ঠক’ চক্র ভাঙল দিল্লি পুলিশ, গ্রেফতার ১; উদ্ধার সোনা, নগদ

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ঠক-ঠক’ গ্যাং ভেঙে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। এই চক্রের…

ByByNews Desk Apr 17, 2026

যাদগিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬

যাদগির (কর্নাটক), ১৭ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের যাদগির জেলায় শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি…

ByByNews Desk Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top