News Flash

  • Home
  • দেশ
  • হাওড়া ব্রিজের মাথায় ব্যক্তি, নামাতে কালঘাম ছুটল দমকল ও পুলিশের
Image

হাওড়া ব্রিজের মাথায় ব্যক্তি, নামাতে কালঘাম ছুটল দমকল ও পুলিশের

হাওড়া, ২৩ নভেম্বর (হি. স.) : হাওড়া ব্রিজের মাথায় আচমকাই দেখা গেল এক ব্যক্তি চড়ে বসে আছেন। ব্রিজের মাথায় চেপে ওই ব্যক্তি হাঁটাচলা শুরু করেন। মুহূর্তের মধ্যে খবর যায় হাওড়া থানা এবং দমকল বাহিনীর কাছে। পরে পুলিশ এবং দমকলের যৌথ চেষ্টায় ব্রিজ থেকে নামানো হয় ওই যুবককে। তাঁকে নামাতে রীতিমত কালঘাম ছুটে যায় তাঁদের।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ৪০-৪৫ মিনিটের চেষ্টায় ওই যুবককে ব্রিজ থেকে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকল। পরে তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যুবক মানসিক ভারসাম্যহীন।’

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বলদেব কুমার। বয়স কুড়ি থেকে বাইশের কাছাকাছি। বাড়ি বিহারের বেগুসরাইয়ে। তাঁকে ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, অনেকদিন ধরে এখানে এসে বসবাস করছে সে। বিহারের বেগুসরাইয়ে তার বাড়ি। ব্রিজের উপর থেকে বাড়ি দেখতে পাচ্ছিল। সেই কারণে ব্রিজের উপর চড়েছে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top