News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে গৃহবধূর ঝুলন্তমৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

ধর্মনগরে গৃহবধূর ঝুলন্তমৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ নভেম্বর৷৷ নিজের বাথরুম থেকে রহস্যজনক ভাবে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক মাঝবয়সী গৃহবধুর মৃতদেহ৷মৃত গৃহবধুর নাম পূজা দাস(২৯) স্বামী কাজল দেব৷মৃতার পরিবারের অভিযোগ,পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে স্বামী৷ অভিযুক্ত স্বামী ধর্মনগর ট্রাফিকে ভলেন্টিয়ার পদে কর্মরত৷ ঘটনাস্থলে ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন রাজবাড়ী এম বি ইউনিট রোডে৷
ঘটনার বিবরণে জানা গেছে,২০১৯ সালে ধর্রমনগর রাজবাড়ী এম বি ইউনিট রোডের বাসিন্দা কাজল দেবের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় দামছড়া থানা রোডের বিকাশ দাসের মেয়ে পূজা দাসের৷ কর্মসূত্রে স্বামী ধর্মনগর ট্রাফিকে ভলেন্টিয়ার পদে কর্মরত৷ বিয়ের পর তাদের কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়৷ বর্তমানে তার বয়স একবছর৷ এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ স্বামী নিজের ডিউটি সেরে বাড়ি ফিরলে স্ত্রীকে বাথরুমের ভেতর ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে স্বামীর দাবি৷তখন খবর দেওয়া হয় ধর্মনগর মহিলা থানা ও গৃহবধুর বাবার বাড়িতে৷খবর পেয়ে যথারীতি মহিলা থানার পুলিশ ও গৃহবধুর বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছান৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷
সাথে মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ,স্বামী কাজল পূজাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার রুপ দিতে চাইছে৷ তাদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী পূজার উপর মানসিক অত্যাচার করতো৷তাকে কোন আত্মীয় স্বজন সহ বাবার বাড়িতে বেড়াতে দিতে চাইতো না স্বামী৷ মৃত্যুর কারন হিসেবে স্বামীকে দায়ি করেছে মৃতার বাবার বাড়ির লোকজন৷তারা ঘটনার তদন্তক্রমে স্বামীর কঠোর শাস্তির দাবি তুলেছেন৷ পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে,ঘটনাটি বর্তমানে তদন্ত পক্রিয়াধীন রয়েছে৷গোটা ঘটনায় রাজবাড়ী এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top