News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলায় লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি
Image

ডিমা হাসাও জেলায় লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি

হাফলং (অসম), ২২ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায়ও শুরু হয়েছে সপ্তাহব্যাপী লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি।

আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় হাফলঙে জেলাশাসক কার্যলয় থেকে এক বৰ্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা শহর পরিক্রমা করে এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। জেলাশাসকের কার্যালয় থেকে এই শোভাযাত্রার ফ্ল্যাগঅফ করেন জেলাশাসক নাজরিন আহমেদ।

শোভাযাত্রার পর এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর শিল্পীরা নিজেদের পরম্পরাগত লোকনৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। তার পর এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top