News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৮ নভেম্বর পথ চলা শুরু করবে রাজ্যের ফিল্ম ইনস্টিটিউট
Image

২৮ নভেম্বর পথ চলা শুরু করবে রাজ্যের ফিল্ম ইনস্টিটিউট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পথ চলা শুরু করবে রাজ্যের ফিল্ম ইনস্টিটিউটটি৷ মঙ্গলবার নজরুল কলাক্ষেত্র সংলগ্ণ স্থানে এই প্রতিষ্ঠানের কাজ কর্ম খতিয়ে দেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এবং রাজ্য তথ্য ও সংসৃকতি দপ্তর যৌথভাবে রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে৷ আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করবে৷ নজরুল কলাক্ষেত্রের একটি অংশে এই প্রতিষ্ঠানের জন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকদফায় সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট-র প্রতিনিধিরা রাজ্য সফর করে গেছেন৷ তাদের পরামর্শ মোতাবেক পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷  বসানো হয়েছে আধুনিক সরঞ্জাম৷ দফায় দফায় আলোচনা ও সফর শেষে একটা ঐক্য মতে পৌছানো গেছে৷ জার ফল স্বরূপ এই প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করছে৷ মঙ্গলবার নজরুল কলাক্ষেত্র সংলগ্ণ স্থানে এই প্রতিষ্ঠানের কাজ কর্ম খতিয়ে দেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ যারা চলচিত্র নিয়ে পড়াশুনা করতে চায় তাদের আমন্ত্রণ জানান তিনি৷ মোট তিনটি কোর্সে ক্লাশ করানো হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শর্ট টার্ম কোর্স দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে ডিল্পোমা ও ডিগ্রী কোর্স চালুর বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানান তিনি৷ এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব ঘোষ, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top