নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পথ চলা শুরু করবে রাজ্যের ফিল্ম ইনস্টিটিউটটি৷ মঙ্গলবার নজরুল কলাক্ষেত্র সংলগ্ণ স্থানে এই প্রতিষ্ঠানের কাজ কর্ম খতিয়ে দেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এবং রাজ্য তথ্য ও সংসৃকতি দপ্তর যৌথভাবে রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে৷ আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করবে৷ নজরুল কলাক্ষেত্রের একটি অংশে এই প্রতিষ্ঠানের জন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকদফায় সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট-র প্রতিনিধিরা রাজ্য সফর করে গেছেন৷ তাদের পরামর্শ মোতাবেক পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷ বসানো হয়েছে আধুনিক সরঞ্জাম৷ দফায় দফায় আলোচনা ও সফর শেষে একটা ঐক্য মতে পৌছানো গেছে৷ জার ফল স্বরূপ এই প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করছে৷ মঙ্গলবার নজরুল কলাক্ষেত্র সংলগ্ণ স্থানে এই প্রতিষ্ঠানের কাজ কর্ম খতিয়ে দেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ যারা চলচিত্র নিয়ে পড়াশুনা করতে চায় তাদের আমন্ত্রণ জানান তিনি৷ মোট তিনটি কোর্সে ক্লাশ করানো হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শর্ট টার্ম কোর্স দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে ডিল্পোমা ও ডিগ্রী কোর্স চালুর বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানান তিনি৷ এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব ঘোষ, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা৷

২৮ নভেম্বর পথ চলা শুরু করবে রাজ্যের ফিল্ম ইনস্টিটিউট
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















