News Flash

Image

ঊনকোটি জেলা ভিত্তিক বিকাশ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  ঘর ঘর সুশাসনের অঙ্গ হিসাবে মঙ্গলবার ঊনকোটি জেলা ভিত্তিক এক বিকাশ মেলার আয়োজন করা হয়৷  শ্রীরামপুর সূর্যমনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই কর্মসূচী৷  মেলার শুভ সূচনা করা হয় প্রদীপ  প্রজ্জ্বলনের মাধ্যমে৷ মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জিলা পরিষদের সহ-সভাধিপতি  শ্যামল দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সন্দীপ কুর্মি , মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন  চপলা দেব রায়  প্রমুখ৷ মেলার মুখ্য বিষয় ছিল একই ছাদের তলায় প্রশাসনের সমস্ত দপ্তরকে নিয়ে আসা৷ সমস্ত নাগরিকদের কাগজপত্র করে দেওয়া ও দপ্তর ভিত্তিক পরিষেবা দেওয়া৷ এছাড়া বেশ কয়েকটি এস এইচ জি গ্রুপকে  ব্যাংক থেকে ঋণের চেক প্রদান করা হয়৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top