নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ঘর ঘর সুশাসনের অঙ্গ হিসাবে মঙ্গলবার ঊনকোটি জেলা ভিত্তিক এক বিকাশ মেলার আয়োজন করা হয়৷ শ্রীরামপুর সূর্যমনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই কর্মসূচী৷ মেলার শুভ সূচনা করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে৷ মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জিলা পরিষদের সহ-সভাধিপতি শ্যামল দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সন্দীপ কুর্মি , মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেব রায় প্রমুখ৷ মেলার মুখ্য বিষয় ছিল একই ছাদের তলায় প্রশাসনের সমস্ত দপ্তরকে নিয়ে আসা৷ সমস্ত নাগরিকদের কাগজপত্র করে দেওয়া ও দপ্তর ভিত্তিক পরিষেবা দেওয়া৷ এছাড়া বেশ কয়েকটি এস এইচ জি গ্রুপকে ব্যাংক থেকে ঋণের চেক প্রদান করা হয়৷

ঊনকোটি জেলা ভিত্তিক বিকাশ মেলা অনুষ্ঠিত
Releated Posts
ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের
আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…
মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ
আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…
প্রধানমন্ত্রীর জনসেবার ১২ বছর পূর্তি উপলক্ষে ২০ নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক কার্যক্রমের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের…
প্রবীণ বাম নেতা ও প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান প্রয়াত, শোক প্রকাশ রাজ্য সম্পাদকের
আগরতলা, ১৩ জুন: ত্রিপুরার প্রবীণ বামপন্থী নেতা, প্রাক্তন মন্ত্রী এবং কুর্তি বিধানসভা কেন্দ্রের আটবারের বিধায়ক ফৈজুর রহমান শনিবার…


















