নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ৬০ উর্ধ বৃদ্ধ সহ দুই৷ আহত বৃদ্ধের নাম অর্জুন পাল চৌধুরী৷ ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেবরী এলাকায়৷
জানা যায় মঙ্গলবার সকালে অর্জুন পাল চৌধুরী তার প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয় করে তার নিজ বাড়ী চেবরী শচিন্দ্র নগর কলোনী এলাকায় যাবার পথে চেবরী পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে এসে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে অর্জুন পাল চৌধুরীকে সজোড়ে ধাক্কা দেয়৷ এতে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় অর্জুন পাল চৌধুরী সহ বাইক চালক জাস্টিন দেববর্মা এবং বাইক আরোহী পিপাশা দেববর্মা৷ তাদের বাড়ী খোয়াই মহকুমা মোদীবাড়ী এলাকায়৷ পরবর্তী সময় বিষয়টি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের নজরে আসলে খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের৷ অন্যদিকে অর্জুন পাল চৌধুরীর ডান হাত ভেঙ্গে যাওয়ায় এবং অবস্থা গুরুতর হওয়ায় একটি অটো গাড়ী করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা৷ খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানন্তরিত করে দেয়৷ অন্যদিকে খোয়াই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ সূত্রে খবর বাইক চালক জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মা উভয়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকাতে ঘটেছে এই বিপত্তি৷

খোয়াইয়ে দূর্ঘটনায় ষাটোর্ধ বৃদ্ধ সহ গুরুতর আহত তিন
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















