News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে দূর্ঘটনায় ষাটোর্ধ বৃদ্ধ সহ গুরুতর আহত তিন
Image

খোয়াইয়ে দূর্ঘটনায় ষাটোর্ধ বৃদ্ধ সহ গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ৬০ উর্ধ বৃদ্ধ সহ দুই৷ আহত বৃদ্ধের নাম অর্জুন পাল চৌধুরী৷ ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেবরী এলাকায়৷
জানা যায় মঙ্গলবার সকালে অর্জুন পাল চৌধুরী তার প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয় করে তার নিজ বাড়ী চেবরী শচিন্দ্র  নগর কলোনী এলাকায় যাবার পথে চেবরী পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে এসে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে অর্জুন পাল চৌধুরীকে  সজোড়ে ধাক্কা দেয়৷ এতে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় অর্জুন পাল চৌধুরী সহ বাইক চালক জাস্টিন দেববর্মা এবং বাইক আরোহী পিপাশা দেববর্মা৷  তাদের বাড়ী খোয়াই মহকুমা মোদীবাড়ী এলাকায়৷ পরবর্তী সময় বিষয়টি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের নজরে আসলে খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের৷  অন্যদিকে অর্জুন পাল চৌধুরীর ডান হাত ভেঙ্গে যাওয়ায় এবং অবস্থা গুরুতর হওয়ায় একটি অটো গাড়ী করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা৷ খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানন্তরিত করে দেয়৷ অন্যদিকে খোয়াই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ সূত্রে খবর বাইক চালক জাস্টিন দেববর্মা ও পিপাসা দেববর্মা উভয়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকাতে ঘটেছে  এই বিপত্তি৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top