News Flash

  • Home
  • দেশ
  • গুলিবিদ্ধ কনস্টেবল, কড়া মন্তব্য সুকান্ত মজুমদারের
Image

গুলিবিদ্ধ কনস্টেবল, কড়া মন্তব্য সুকান্ত মজুমদারের

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনায় দুই গোষ্ঠীর মধ্যে ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বসিরহাট থানার কনস্টেবল। আক্রান্ত পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন তিনি বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশ এখন লক্ষ্য। এই পুলিশ এখন যদি দলদাস হয়ে যায়, এরকমই অবস্থা হবে। আজকে কনস্টেবলের গায়ে গুলি লেগেছে, এরপরে এসপি-দের গায়ে গুলি খাওয়ার সময় আসবে। তৃণমূল কংগ্রেস বোম, বন্দুক জড়ো করছে। পঞ্চায়েতে লুঠ করার সার্টিফিকেট কে পাবে, কেন্দ্রের কোটি কোটি টাকা কে তা লুঠ করার দায়িত্ব পাবে, সেই নিয়ে লড়াই চলছে।’

তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বসিরহাট থানার কনস্টেবল। তৃণমূলের বৈঠক ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি হয় বলে অভিযোগ। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তৃণমূলের ‘বিবাদ’ মেটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top