News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী, আহতদের দ্রুত আরোগ্য কামনা
Image

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী, আহতদের দ্রুত আরোগ্য কামনা

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃখের সময় ইন্দোনেশিয়ার পাশে রয়েছে ভারত।

প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ। এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১৬২ জনের, জখম ৭০০-রও বেশি। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। বেশ কিছু অঞ্চলে ধস নেমেছে। বিদ্যৎহীন বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলিও। তাই বেশির ভাগ ক্ষেত্রে চিকিৎসা চলছে খোলা আকাশের নীচে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top