News Flash

  • Home
  • দেশ
  • লখিমপুর খেরিতে গাড়ি উল্টে মৃত্যু ৫ শ্রমিকের, প্রাণে বাঁচলেও আহত ৭ জন
Image

লখিমপুর খেরিতে গাড়ি উল্টে মৃত্যু ৫ শ্রমিকের, প্রাণে বাঁচলেও আহত ৭ জন

লখিমপুর খেরি, ২২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের, এছাড়াও ৭ জন আহত হয়েছেন। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, মঙ্গলবার সকালে লখিমপুর খেরি জেলার ভিরা রোডে একটি গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক এবং ৭ জন আহত হয়েছেন। শাহজাহানপুর থেকে পালিয়ার দিকে যাচ্ছিল গাড়িটি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১১ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পালিয়া থানা এলাকায় রেল ক্রসিংয়ের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর জাইলো গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের ও ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের অবস্থাই সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top