News Flash

  • Home
  • দেশ
  • কোনও ফিজিওথেরাপিস্ট নয়, সতেন্দ্রকে ম্যাসাজ দেওয়া ব্যক্তি ধর্ষণের দায়ে জেলবন্দি
Image

কোনও ফিজিওথেরাপিস্ট নয়, সতেন্দ্রকে ম্যাসাজ দেওয়া ব্যক্তি ধর্ষণের দায়ে জেলবন্দি

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): বিতর্ক পিছু ছাড়ছেই না, বিতর্কের বেড়াজালে আরও বেশি করে জড়িয়ে পড়লেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির তিহার জেলে সত্যেন্দ্র জৈনকে যে ম্যাসাজ দিচ্ছিল, সে আসলে কোনও ফিজিওথেরাপিস্ট নয়, ধর্ষণের মামলায় জেলবন্দি এক আসামি। ওই বন্দির নাম-রিঙ্কু।

সম্প্রতি দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও-তে দেখা যায়, সত্যেন্দ্র জৈনের পা ও মাথা কেউ একজন ম্যাসাজ করে দিচ্ছে। সেই ভিডিও সামনে আসতেই অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিজেপি। তখন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া বলেন, মেরুদণ্ডে চোট পাওয়ায় জেলের মধ্যে ফিজিওথেরাপি নিচ্ছিলেন সত্যেন্দ্র জৈন।

মঙ্গলবার এবার তিহার জেল সূত্রে জানা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে যে ম্যাসাজ দিচ্ছিল, সে আসলে কোনও ফিজিওথেরাপিস্ট নয়, ধর্ষণের মামলায় জেলবন্দি এক আসামি। ওই বন্দির নাম-রিঙ্কু। একটি ধর্ষণ মামলায় তিহার জেলে বন্দি রিঙ্কু। তার বিরুদ্ধে পকসো আইনের ৬ এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬,৫০৬ এবং ৫০৯ নম্বর ধারায় অভিযোগ রয়েছে। সে ফিজিওথেরাপিস্ট নয়।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top