News Flash

  • Home
  • দেশ
  • যুবশক্তির মেধা ও শক্তিকে কাজে লাগাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী
Image

যুবশক্তির মেধা ও শক্তিকে কাজে লাগাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): যুব সমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, যুবশক্তির মেধা ও শক্তিকে কাজে লাগাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় ৭১ হাজার ০৫৬ জন নতুন কর্মপ্রার্থীদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। এছাড়াও রোজগার মেলায় নতুন নিয়োগের জন্য কর্মযোগী প্রারম্ভ মডেলের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। নতুন নিয়োগপ্রাপ্তদের জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং দক্ষতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কর্মযোগী ভারত’ প্রযুক্তি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি অনলাইন কোর্স রয়েছে যা নতুন নিয়োগপ্রাপ্তদের কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করবে। আগামী কয়েক দশকে ভারতকে একটি উন্নত দেশে উন্নীত করার প্রচেষ্টা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সমগ্র বিশ্বের বিশেষজ্ঞরা দেশের বৃদ্ধির গতিপথ নিয়ে আশাবাদী। তিনি বলেন, বিশ্বের একটি ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। তিনি জোর দিয়ে বলেন, দক্ষ জনশক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় সরকারি-বেসরকারি সেক্টরে নতুন চাকরির সুযোগ ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম, মেক ইন ইন্ডিয়া, লোকাল ফর গ্লোবাল, স্টার্টআপস এবং ড্রোন ও স্পেস সেক্টরে যুবকদের জন্য বেশ কিছু নতুন কাজের সুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top