News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ছোটগুমায় ছয়টি গবাদি পশু বোঝাই দুটি গাড়ি আটক
Image

গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ছোটগুমায় ছয়টি গবাদি পশু বোঝাই দুটি গাড়ি আটক

ধবড়ি (অসম), ২১ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলা অন্তর্গত গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ছোটগুমায় পুলিশের অভিযানে দুটি গাড়ি সহ ছয়টি গরু ও মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই গাড়ি চালক সহ পাঁচ গবাদি পশু চোরাকারবারি।

প্ৰাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাতে ছোটগুমা থানার পুলিশ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে অসমে পাচারকৃত ছয়টি গরু ও মহিষবাহী এএস ০১ ইসি ৯০৬২ নম্বরের পিকআপ ভ্যানের দুই চালককে আটক করে। একই অভিযানে এএস ০১ এওয়াই ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ তিন গবাদি পশু পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃত চালক এবং গবাদি পশু পাচারকারীদের যথাক্ৰমে রহিম বাদশা, সাদ্দাম হুসেন, নসমত আলি, আজাদ আলি এবং রমজান আলি বলে পরিচয় পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকরোক্তির ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top