News Flash

  • Home
  • দেশ
  • শ্রদ্ধা হত্যা মামলা: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন
Image

শ্রদ্ধা হত্যা মামলা: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা হত্যা মামলার তদন্ত দিল্লি পুলিশের কাছ থেকে সিবিআই-র কাছে হস্তান্তরের দাবিতে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। একজন আইনজীবীর করা আবেদনে বলা হয়েছে, পুলিশ তদন্ত সংক্রান্ত প্রতিটি তথ্য গণমাধ্যমে ফাঁস হচ্ছে। ছয় মাস আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে পারে নি পুলিশ, তাই তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া উচিত।

পিটিশনে বলা হয়েছে, দিল্লি পুলিশের তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁসের কারণে প্রমাণ উদ্ধারের জায়গায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের আন্দোলন চলছে। মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে এবং জনগণ বিনা বিচারে আফতাবের ফাঁসির দাবি জানাতে শুরু করেছে।
দিল্লির সাকেত আদালত ১৮ নভেম্বর রোহিণীতে ফরেনসিক ল্যাবকে পাঁচ দিনের মধ্যে অভিযুক্ত আফতাবের নারকো টেস্ট করার নির্দেশ দিয়েছে। ১৭ নভেম্বর আদালত আফতাবের পুলিশি হেফাজত পাঁচ দিনের জন্য বাড়িয়েছে।

আফতাবের সঙ্গেই থাকতেন শ্রদ্ধা। আফতাব শ্রদ্ধাকে খুন করে দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে লাশ বিভিন্ন স্থানে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। আফতাবের নির্দেশে পুলিশ শ্রদ্ধার বেশ কয়েকটি অঙ্গ উদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top