News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়জলায় কংগ্রেসের ভারত জুড়ো-ত্রিপুরা বাঁচাও র্যালী
Image

বড়জলায় কংগ্রেসের ভারত জুড়ো-ত্রিপুরা বাঁচাও র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের বিরুদ্ধে দুঃশাসনে অভিযোগ তুলে ময়দানে ঝাঁপিয়েছে কংগ্রেস৷ রাজ্যে এই দুঃশাসন মুছতে শিক্ষা, কর্ম সংস্থান, গনতন্ত্র পুনরুদ্ধার, সন্ত্রাস বন্ধ করা সহ একাধিক দাবিতে কংগ্রেসের ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রা হাতে নেয়৷ এরই অঙ্গ হিসাবে রবিবার পদযাত্রার দ্বিতীয় দিন বড়জলায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি৷ উপস্থিত ছিলেন বিধায়ক তথা ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন, কংগ্রেস এস সি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, কংগ্রেস নেতা পঞ্চম মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন শনিবার রাজনগর থানার অন্তর্গত ছোত্তাখলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শাসক দলের পায়ের নিচে মাটি নেই, মানুষের সমর্থন নেই৷ এখন সন্ত্রাসের উপর ভরসা করতে শুরু করেছে বিজেপি৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top