নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের বিরুদ্ধে দুঃশাসনে অভিযোগ তুলে ময়দানে ঝাঁপিয়েছে কংগ্রেস৷ রাজ্যে এই দুঃশাসন মুছতে শিক্ষা, কর্ম সংস্থান, গনতন্ত্র পুনরুদ্ধার, সন্ত্রাস বন্ধ করা সহ একাধিক দাবিতে কংগ্রেসের ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রা হাতে নেয়৷ এরই অঙ্গ হিসাবে রবিবার পদযাত্রার দ্বিতীয় দিন বড়জলায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি৷ উপস্থিত ছিলেন বিধায়ক তথা ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন, কংগ্রেস এস সি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, কংগ্রেস নেতা পঞ্চম মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ’ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন শনিবার রাজনগর থানার অন্তর্গত ছোত্তাখলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শাসক দলের পায়ের নিচে মাটি নেই, মানুষের সমর্থন নেই৷ এখন সন্ত্রাসের উপর ভরসা করতে শুরু করেছে বিজেপি৷

বড়জলায় কংগ্রেসের ভারত জুড়ো-ত্রিপুরা বাঁচাও র্যালী
Tags:
Releated Posts
মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা
আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…
রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের
আগরতলা, ২১ জুন: রাজধানীর রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা
কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…
‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের
কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…


















