News Flash

  • Home
  • প্রধান খবর
  • বকেয়া সহ অন্যান্য দাবির ভিত্তিতে করিমগঞ্জে পুর কর্মচারী সংস্থার ধরনা
Image

বকেয়া সহ অন্যান্য দাবির ভিত্তিতে করিমগঞ্জে পুর কর্মচারী সংস্থার ধরনা

করিমগঞ্জ (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : সারা অসম পুর কর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। বকেয়া সহ আরও বিভিন্ন দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে আজ শনিবার এক ঘণ্টার ধরনা কর্মসূচি সংগঠিত হয়েছে করিমগঞ্জে।

নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ শনিবার তাঁদের প্রতিবাদী কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। সারা অসম পুর কর্মচারী সংস্থার করিমগঞ্জ জেলা শাখার পদাধিকারী রাহুল চক্রবর্তী ও সঞ্জয় দাস জানান, তাঁদের আন্দোলনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে। তাঁরা বলেন, রাজ্যের পুরকর্মচারীরা বেতন থেকে বঞ্চিত বহু মাস ধরে। ইতিমধ্যে সরকারের তরফে বেতনের টাকা মঞ্জুরের কথা জানানো হলেও কর্মচারীরা ততোটা খুশি হতে পারেননি। যার ফলে পুরকর্মচারীরা আন্দোলনের পথকে বেছে নিয়েছেন।

ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক বিধায়কের কাছে কর্মীদের দাবি সংক্রান্ত স্মারকপত্রও তুলে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, এই আন্দোলন শুধু করিমগঞ্জে নয়। সারা অসম পুরকর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। প্রতিটি জেলা কমিটির তরফে বৃহস্পতিবার বিধায়কদের হাতে তাঁদের দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। আর আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধরনা শেডে তাঁরা অবস্থানে বসেছেন। এক ঘণ্ট ধরনা কর্মসূচি শেষে বিভিন্ন দাবি সংবলিত স্মারকপত্র দেওয়া হয় জেলাশাসককে।
এর পর ২২ নভেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কর্মসূচি রূপায়িত হবে। পরবর্তী পর্যায়ে ২৫ নভেম্বর গোটা রাজ্য জুড়ে ধরনা কর্মসূচি তাঁরা পালন করবেন বলে জানান। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম, ৩৭ মাসের বকেয়া শীঘ্রই চুকিয়ে দেওয়া এবং মাসের শেষদিন বেতন প্রদান করা হবে বলে নিশ্চিত করা।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top