News Flash

  • Home
  • দেশ
  • কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি জগদীপ ধনখড়
Image

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কাতারের আমির শেখ তামিম থানির আমন্ত্রণে দোহায় যাচ্ছেন উপরাষ্ট্রপতি ধনখড়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রতিনিধিরা। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। আগামীকাল রবিবার রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল বায়েত স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন ৬০ হাজার দর্শক।

ভারতীয় সময় সাড়ে ৭টা থেকে শুরু হবে ঘণ্টা খানেকের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে আয়োজক কাতার ও ইকুয়েডর। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয় ব্র্যান্ড বিটিএস এবং আমেরিকার ব্ল্যাক আয়েড পিস।
২০১০ দক্ষিণ আফ্রিকা ফিফা বিশ্বকাপে ঝড় তোলা শাকিরাও হয়তো কাতারে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন। বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহিকেও পারফর্ম করতে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে। আগামীকাল রবিরার দোহায় পা রাখবেন জগদীপ ধনখড়। ওইদিনই ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপরাষ্ট্রপতির সফরের কথা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top