News Flash

  • Home
  • দেশ
  • চলন্ত গাড়িতে তুলে কোচির মডেলকে গণধর্ষণ! ৪ জনকে ধরল পুলিশ
Image

চলন্ত গাড়িতে তুলে কোচির মডেলকে গণধর্ষণ! ৪ জনকে ধরল পুলিশ

কোচি, ১৯ নভেম্বর (হি.স.): বছর ১৯-এর মডেলকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল কেরলের কোচিতে। এই ঘটনায় তিন যুবক ও এক মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গণধর্ষণের সময় ওই মডেল মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। কোচিতে একটি পানশালায় গিয়েছিলেন ওই তরুণী। তিনি মদ্যপ ছিলেন। রাতে পানশালা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেই সময় অভিযুক্তরা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। সেই মতো অভিযুক্তদের গাড়িতে ওঠেন ওই তরুণী।

অভিযোগ, গাড়িতে ওঠার পরই ওই তরুণীকে হেনস্থা শুরু করেন যুবকরা। তারপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গভীর রাতে বাড়ির কাছে একটি জায়গায় তরুণীকে ফেলে পালায় অভিযুক্তরা। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাঁর রুমমেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের তরফ থেকেই এই ঘটনা পুলিশকে জানানো হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ও ৩৭৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top