News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ড: চামোলিতে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ১২ জনের
Image

উত্তরাখণ্ড: চামোলিতে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ১২ জনের

দেহরাদুন, ১৮ নভেম্বর (হি.স.) : চামোলির জোশিমঠ এলাকার উরগাম পাল জাখোলা সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। দেহ উদ্ধার করে আনার ব্যবস্থা করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা, পুলিশ সুপার প্রমেন্দ্র ডোবাল সহ এসডিআরএফ, এনডিআরএফ, পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছেন।

গাড়ি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি টুইট করেছেন, চামোলি জেলার জোশিমঠ তহসিলের অন্তর্গত উরগাম পাল জাখোলা সড়কে একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার দুর্ভাগ্যজনক খবর পাওয়া গেছে। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মুখ্যমন্ত্রী ধামি দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতের আত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

Releated Posts

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top