News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল ক্লাবগুলোতে ব্যস্ততা তুঙ্গে, ফরোয়ার্ডে ২য় বিদেশি, রামকৃষ্ণে প:বঙ্গ
Image

ফুটবল ক্লাবগুলোতে ব্যস্ততা তুঙ্গে, ফরোয়ার্ডে ২য় বিদেশি, রামকৃষ্ণে প:বঙ্গ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। লুইস এসে গেছেন আগেই। এবার ফরওয়ার্ড ক্লাবের হয়ে খেলার জন্য দ্বিতীয় বিদেশি ফুটবলারও এসে গেলেন। নাম তার হাফিজ। গোল স্কোরার হিসেবে দক্ষতা রয়েছে তার। শুক্রবার সন্ধ্যার বিমানে   রাজ্যে এসে পৌঁছলেন এই নাইজেরিয়ান ফুটবলার। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হাফিজ। প্রথমবারের মতো ভারতে আসা হাফিজের। ক্লাবের কর্ম কর্তারা আশাবাদী সে নান্দনিক ফুটবলই উপহার দেবে ফরওয়ার্ড ক্লাবের হয়ে রাখাল শিল্ড ও এ ডিভিশনে।নাইজেরিয়া তো বটেই সঙ্গে নেপাল এবং বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে, আসন্ন রাখাল শিল্ড ফুটবল ও প্রথম ডিভিশন ফুটবলকে ঘিরে জোরদার প্ৰস্তুতিতে মগ্ন রামকৃষ্ণ ক্লাবও। বরাবরের মতো এবারও ময়দানে একটি ভালো দল নামাতে প্রস্তুত ক্লাবের কর্মকর্তারা। বিগত দিনে এই ক্লাবের বহু নামি ফুটবলার খেলে গেছেন উমাকান্ত ময়দানে। আর এবার তো ফুটবলারদের জন্য বাড়তি পাওনা সিনথেটিক ফুটবল মাঠ। প্রাপ্ত খবর এরকম যে, এবার ও রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে শিলিগুড়ি সহ কলকাতার বেশ কয়েকজন ফুটবলারকে। কোচের দায়িত্বে রয়েছেন কৌশিক রায়। অভিজ্ঞ কোচ। রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তারা আশাবাদী এবছর দল ভালো পারফরমেন্স করবেই।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top