News Flash

  • Home
  • খেলা
  • এনএসআরসিসি ও কেবিআই, নীপকো-তে প্রস্তুতি ম্যাচ শনিবার
Image

এনএসআরসিসি ও কেবিআই, নীপকো-তে প্রস্তুতি ম্যাচ শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। একদিকে দল তৈরি করা, অপরদিকে প্রস্তুতি ম্যাচ। খুদে ক্রিকেটারদের কোচিং সেন্টার, প্লে সেন্টারগুলিও এখন যথেষ্ট ব্যস্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আলট্রা-এটেনশন অভিভাবকদের পাশাপাশি কোচরাও। দলটাকে ব্যালান্সড করার মধ্য দিয়ে সাফল্য অর্জনের লক্ষ্যে উচ্চাকাঙ্ক্ষী প্রত্যেকেই। দিন কয়েক আগে এগিয়ে চলো সংঘের ক্ষুদে ক্রিকেটাররা যেমন উদয়পুরের কেবিআই-এর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে, তেমনি আগামীকালও এরকম দুটি দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। খেলাটি হবে বোধজংনগরস্থিত নীপকো মাঠে। সকাল দশটায় ম্যাচ শুরু হবে। এন এস আর সি সি বনাম উদয়পুরের কেবিআই-এর মধ্যে। কোচ বিশ্বজিৎ পালের তত্ত্বাবধানে এনএসআরসিসি দল এবং শিবশংকর দেবনাথের তত্ত্বাবধানে উদয়পুরের কেবিআই দল। সদরের এনএসআরসিসি-র মতো উদয়পুরের কে বি আই টিমও গত বছরের অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সেরা দল। স্বাভাবিকভাবেই এখনকার এই প্রস্তুতি ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে কোচ এবং খেলোয়াড়রা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top